ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির প্রতি শারমীন জোহা শশীর আবেগঘন বার্তা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

ফুটবল জাদুকর লিওনেল মেসির কান্নার মুহূর্ত দেখে আবেগে ভেসে গেছেন অভিনেত্রী শারমীন জোহা শশী। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয় মেসির ভক্তদের স্তব্ধ করে দিয়েছে। শশী ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি মেসির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন।

‘হাজার বছর ধরে’ সিনেমার এই নায়িকা মেসির উদ্দেশে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং সব সময় ভালোবাসব। তুমি সর্বকালের সেরা, মেসি তুমি, দয়া করে কেঁদো না।’ শশী মনে করেন, একটি পরাজয় মেসির অসাধারণ অর্জনকে ম্লান করতে পারবে না।

তিনি বলেন, ‘আজকের দিনটি হয়তো তোমার হলো না। কিন্তু তাই বলে তুমি কোনো অংশেই কম নও। তোমার ছোটখাটো অপূর্ণতাগুলোই তোমাকে আরও সুন্দর করে তোলে।’ শশী মেসির পারফরম্যান্সের প্রশংসা করে লেখেন, ‘পরাজয়ের পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, জয় কীভাবে উপভোগ করতে হয়-সবই আমাদের শিখিয়েছ।’

শশী তার স্ট্যাটাসের শেষে আর্জেন্টিনা ও মেসির প্রতি ভালোবাসা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আজকের দিনটা একসময় হারিয়ে যাবে, কিন্তু মেসি কখনো হারিয়ে যাবে না।’ শশীর এই পোস্টে মেসির অসংখ্য সমর্থক একাত্মতা প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় শ্রীলঙ্কায় সামরিক ড্রোনের ব্যবহার

মেসির প্রতি শারমীন জোহা শশীর আবেগঘন বার্তা

আপলোড সময় : ০৯:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬