ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় ব্যর্থ হলে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৯ Time View

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে এবং প্রয়োজনে রাজপথে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘যদি গণভোটের রায় ব্যর্থ হয়, তাহলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে।’

রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘সংসদে দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না। জনগণের রায়কে অপমান করব না।’

শফিকুর রহমান ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, সরকার গঠনের আগে স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে তারা আগের ফ্যাসিবাদী কাঠামোই ধরে রাখতে চায়।

তিনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, নিহতদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে এবং তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে হবে। জামায়াতের আমির আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি এবং গণরুমের বিষয়টি ২০২৪ সালেই শেষ হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

গণভোটের রায় ব্যর্থ হলে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারাবে জনগণ: জামায়াত আমির

আপলোড সময় : ০৯:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬