ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল এবার সিনেমা হলে সরাসরি দেখানো হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

ফুটবল বিশ্বকাপের ফাইনাল এবার দেশের সিনেমা হলগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচটি দর্শকদের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করা হবে।

বিশ্বকাপ শুরুর পর থেকে দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে, দেশের কয়েকটি প্রেক্ষাগৃহ নিয়মিত সিনেমা প্রদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও বড় পর্দায় দেখিয়ে আসছে। এবার ফাইনাল ম্যাচের জন্যও বিশেষ আয়োজন করা হয়েছে।

ফাইনাল সরাসরি দেখা যাবে নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের বিজিবি সিনেমা হল, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। আয়োজকদের দাবি, দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। অনেক দর্শক আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন।

বাংলাদেশে সিনেমা হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সংস্কৃতি নতুন নয়। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হয়েছিল। ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচও সিনেমা হলে সরাসরি দেখানো হয়।

প্রেক্ষাগৃহ-সংশ্লিষ্টদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে এমন আয়োজন দর্শকদের নতুন অভিজ্ঞতা দিচ্ছে এবং সিনেমা হলগুলোতে উৎসবের আবহ ফিরিয়ে আনছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান

বিশ্বকাপ ফাইনাল এবার সিনেমা হলে সরাসরি দেখানো হবে

আপলোড সময় : ০৬:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬