বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট ব্যর্থ হলে বর্তমান সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। তিনি শনিবার (১৮ জুলাই) বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জনগণ ৭০ ভাগ রায় দিয়েছে গণভোটে, অথচ সরকার সেই গণভোটের ফলাফলকে অগ্রাহ্য করছে। তিনি দাবি করেন, গণভোট না হলে সরকারকে মানা হবে না।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল সভাপতিত্ব করেন। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শফিকুর রহমান বরিশালের রাস্তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, বরিশালবাসীর জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। তিনি রেল যোগাযোগের অভাবের কথাও তুলে ধরেন এবং দাবি করেন, বরিশালবাসী রেললাইন দেখতে পায়নি।
তিনি গণভোট প্রসঙ্গে বলেন, জনগণ পরিবর্তন চায় এবং নতুন শাসন ব্যবস্থা গড়তে চায়। বর্তমান সরকার গণভোটের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
অনলাইন ডেক্স 






















