ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০২ Time View

সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এ মন্তব্য করেন শনিবার (১৮ জুলাই) বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে।

নাহিদ ইসলাম বলেন, সরকার এখনও কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করেনি, তবে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কারণে ক্রমশ উত্তেজনার দিকে যাচ্ছে।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী জনগণের জন্য ভালো কথা বলেন, কিন্তু বাস্তবে তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। গণভোটের ফলাফলের পর ৭০ শতাংশ জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে বলে তিনি দাবি করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি কখনও গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা শুধুমাত্র ক্ষমতার জন্য লড়াই করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে প্রবাসী কার্ড

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

আপলোড সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬