ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০১ Time View

‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা আগামীকাল রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে পরদিন সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের ক্যাম্পাসে প্রবেশ এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ক্যাম্পাসের প্রধান প্রবেশপথসমূহ— শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। জরুরি সেবার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে, যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে ক্যাম্পাসে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সর্বদা নিয়ন্ত্রিত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে তিন বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগপত্র

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

আপলোড সময় : ০৮:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬