ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৫০ নতুন স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

রাজধানী ঢাকায় আরও ৫০টি স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট ব্যবস্থা চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ইটভাটার সৃষ্ট বায়ু দূষণ রোধে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার এবং ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন অপসারণের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী

ঢাকায় ৫০ নতুন স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬