ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) ইরানের বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই দাবি জানায়।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সীমালঙ্ঘন এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলার পরিণতি হবে ভয়াবহ।

ইরানি সামরিক বাহিনী আরও জানায়, শত্রু যদি তাদের আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে সামনে আরও কঠোর জবাব আসবে, যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও আঞ্চলিক ভূরাজনীতিতে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

৫০ বছর ইমামতির পর বিদায়, ঘোড়ার গাড়িতে সম্মান জানালেন এলাকাবাসী

কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আপলোড সময় : ০৬:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬