ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যারি কেইনের অবসর নিয়ে জল্পনা, মেসির উদাহরণ টেনে ভবিষ্যতের ইঙ্গিত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলের পরাজয়ে বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। ম্যাচ শেষে অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হলেও অবসরের ভাবনা আপাতত মাথায় নেই বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কেইনকে জিজ্ঞাসা করা হয়, এটিই কি তার শেষ বিশ্বকাপ ছিল? উত্তরে বায়ার্ন মিউনিখের এই তারকা বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলার সময় হয়নি। আমি বছর ধরে এগোই এবং দেখি নিজেকে কেমন অনুভব করি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে অবশ্যই চার বছর অনেক দীর্ঘ সময়।’

মেসির প্রসঙ্গ টেনে কেইন বলেন, ’আবার দেখুন, মেসির মতো একজন এখনো বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। তাই সত্যি বলতে আমি জানি না। এই মুহূর্তে আমার প্রয়োজন শুধু এই বিদায়ের হতাশা কাটিয়ে ওঠা।’

৩৩ বছর বয়সী হ্যারি কেইন আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চিন্তা করছেন না। দুই বছর পরের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে।

এদিকে ক্লাব ফুটবলেও তাকে ধরে রাখতে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বায়ার্ন মিউনিখ। সবকিছু বিবেচনায় ইংল্যান্ডের জার্সিতে আরও কিছুদিন কেইনকে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

হ্যারি কেইনের অবসর নিয়ে জল্পনা, মেসির উদাহরণ টেনে ভবিষ্যতের ইঙ্গিত

আপলোড সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬