ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় উগ্রবাদী তৎপরতার কোনো প্রমাণ নেই। তিনি জানান, কিছু মানুষ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে, তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা নেই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেফতার আসামিদের প্রত্যর্পণ, শেখ হাসিনাকে দেশে ফেরানো, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বাংলাদেশে উগ্রবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।

মাদকবিরোধী অভিযানে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং অধিদফতরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, চাঁদাবাজি ও জুয়া ঠেকাতে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শক্তিশালী আইন এবং সামাজিক উদ্বুদ্ধকরণ প্রয়োজন।

রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, এটি বিচারিক ও আইনানুগ প্রক্রিয়ায় হওয়া উচিত। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে এবং তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট দলকে অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৬৬ বিলিয়ন ডলার

আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬