ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনা নয়, জানিয়েছে পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনা নয়, বরং সামনের গাড়ির চাকা থেকে দুর্ঘটনাবশত ছিটকে আসা একটি ইটের টুকরো ছিল। এ তথ্য জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের তৃতীয় গাড়ির সামনে একটি ইটের টুকরো এসে পড়ে।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিষয়টি নজরে আসার পর পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো ইট নিক্ষেপের ঘটনা ছিল না। রাস্তার ওপর পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগামী গাড়ির চাকার চাপে ছিটকে গিয়ে ওই গাড়ির সামনে পড়েছিল।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত নিশ্ছিদ্র ছিল এবং পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের ইঙ্গিত ইরানের

প্রধানমন্ত্রী গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনা নয়, জানিয়েছে পুলিশ

আপলোড সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬