ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লেবানন-ইসরায়েল আলোচনা: ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইতালির রাজধানী রোমে মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার (১৪ জুলাই) লেবানন ও ইসরায়েল নতুন দফার আলোচনায় বসেছে।

দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্কের মধ্যে থাকা দুই দেশ গত ২৬ জুন ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সংঘাত বন্ধ এবং ভবিষ্যতে শান্তির পথ তৈরির লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছায়।

তবে হিজবুল্লাহ ওই সমঝোতা প্রত্যাখ্যান করেছে। চুক্তিতে সংগঠনটির নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মাধ্যমে বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে।

লেবনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রোমে তাদের প্রতিনিধি দল যেকোনো পরবর্তী আলোচনা শুরুর আগে ইসরায়েলি বাহিনীর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাবে।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত লেবাননের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী যেসব এলাকা ছেড়ে যাবে, সেগুলোর নিয়ন্ত্রণ ধাপে ধাপে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে লেবাননের সেনাবাহিনী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের প্রতি চিরঋণী জাতি: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

লেবানন-ইসরায়েল আলোচনা: ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার দাবি

আপলোড সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬