ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে নতুন করে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ তথ্য জানায় ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল।
গত তিন রাত ধরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান যেন হরমুজে জাহাজ চলাচলে বিঘ্ন না ঘটাতে পারে, সেজন্য তারা নতুন হামলা চালাবে। এর পরই ইরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইরানও পাল্টা হামলা চালিয়েছে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোর ওপর। বন্দর আব্বাস ইরানের সবচেয়ে বড় বন্দর, যেখানে পণ্য আমদানি-রপ্তানি করা হয়।
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। ইতোমধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯ শতাংশ, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গতকাল সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৭ দশমিক ২৯ ডলার, যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি। অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৬ দশমিক ৭৩ ডলার; শতকরা হিসেবে এই দামবৃদ্ধির হার ৯ দশমিক ৪২ শতাংশ।
অনলাইন ডেক্স 






















