ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনেগালের বিশ্বকাপ চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ: ফুটবল ফেডারেশনের সভাপতি দাবি করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০৭ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপে সেনেগালের বিদায়ের পর দলের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুলায়ে ফল। তিনি দাবি করেছেন, বিশ্বকাপে দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে থাকা ডা. ফেদিওর মূলত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যা তিনি সম্প্রতি জানতে পেরেছেন।

এক সাক্ষাৎকারে আব্দুলায়ে ফল বলেন, 'খেলোয়াড়রা ওই চিকিৎসকের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি। তাদের ধারণা ছিল, ক্রীড়া চিকিৎসা ও এলিট ফুটবলারদের চিকিৎসা ব্যবস্থাপনায় তার প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে।'

তিনি আরও জানান, 'বাস্তবতা হলো, আমাদের প্রধান চিকিৎসকের এমন একাডেমিক প্রস্তুতি ছিল না, যা আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে সহায়তা করতে পারে।' ডা. ফেদিওর প্রায় ১০ বছর ধরে সেনেগাল জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।

বিশ্বকাপে সেনেগাল গ্রুপ পর্বে নরওয়ে ও ফ্রান্সের কাছে হেরে গেলেও ইরাককে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে দীর্ঘ সময় এগিয়ে থেকেও যোগ করা সময়ে দুটি গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে।

এদিকে, বিশ্বকাপ শেষে কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তার অধীনে দলটি ২০২৬ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেছিল এবং পরবর্তীতে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ, ক্ষতিগ্রস্তদের ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত

সেনেগালের বিশ্বকাপ চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ: ফুটবল ফেডারেশনের সভাপতি দাবি করেছেন

আপলোড সময় : ০১:২১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬