ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না: গোলাম পরওয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না। তিনি সোমবার ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, সরকার মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করতে চায় না। তিনি অভিযোগ করেন, বিএনপি দেশকে বড় রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সময় থাকতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, সংসদে সংসদ নেতা উপস্থিত থাকলেও তার পক্ষে অন্য সংসদ সদস্য বক্তব্য দেন, এমন নজির পৃথিবীর কোথাও নেই। তিনি দাবি করেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে রায় দিলেও সরকার তা মানছে না।

সেমিনারে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জনগণের সঙ্গে করা ওয়াদা ভঙ্গ করা হয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রতিমন্ত্রী অমিত

বিএনপি ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না: গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৯:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬