ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রতিরোধ গড়ে না তুললে এনসিপির নেতাদের কোণঠাসা করবে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ২৪৩ Time View

বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিএনপি যদি প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিত।

তিনি সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন। এর আগে রোববার নওগাঁয় এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেন।

পাটওয়ারী বলেন, ‘আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন—বঙ্গোপসাগরে?’

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, এনসিপির এক নেতা বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপি বিরোধী দলের নেতাদের নিরাপদ রাখার ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিকভাবে মাঠের বাইরে রয়েছে বিএনপির প্রতিরোধের কারণে। রাশেদ খাঁন অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তির নেতারা সরকারি সুবিধা ভোগের কারণে উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের প্রভাবের কারণে এনসিপি ইতোমধ্যে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাচার হওয়া সম্পদ উদ্ধারে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ জব্দ

বিএনপি প্রতিরোধ গড়ে না তুললে এনসিপির নেতাদের কোণঠাসা করবে আওয়ামী লীগ: রাশেদ খাঁন

আপলোড সময় : ০৪:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬