ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে হামলার অভিযোগে প্রধান শিক্ষক আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

শরীয়তপুরের গোসাইরহাটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিমের বিরুদ্ধে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শিক্ষক রেইনকোট, মাস্ক ও সানগ্লাস পরে কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ব্যাগ থেকে কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলা চালান। হামলায় শাকিল আহমেদ আহত হন।

হামলার পর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে গোসাইরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

ভিডিওতে অভিযুক্ত শিক্ষক অসংলগ্ন কথা বলতে দেখা যায়। তিনি জানান, সকালে টাইগার খেয়েছেন এবং আর্জেন্টিনার খেলা দেখেছেন, এরপর কী হয়েছে জানেন না।

আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষক বিএম জসিমের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি সতর্ক করেছিলেন এবং জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, এ কারণেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

গোসাইরহাট থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে দুর্যোগের প্রভাব অব্যাহত, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গোসাইরহাটে শিক্ষা কর্মকর্তাকে কুড়াল দিয়ে হামলার অভিযোগে প্রধান শিক্ষক আটক

আপলোড সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬