ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০২ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন কর্মসূচিতে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি উল্লেখ করেন, আগের সরকারের সময়ে নেওয়া ঋণ কর্মসূচি জনগণের স্বার্থ রক্ষা করতে পারেনি, তাই নতুন কাঠামোয় আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

২০২৩ সালে বাংলাদেশ আইএমএফের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হয়, যা পরে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। এ পর্যন্ত পাঁচ কিস্তিতে বাংলাদেশ ৩৬৪ কোটি ডলার পেয়েছে, তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় হয়নি। অর্থমন্ত্রী বলেন, ষষ্ঠ কিস্তির অর্থ পাওয়া নিয়ে সরকারের উদ্বেগ নেই।

অর্থমন্ত্রী আরও জানান, বিদেশি বিনিয়োগ ও পর্যটন উৎসাহিত করতে ভিসা নীতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইএমএফের প্রতিনিধি দল ঢাকা সফর শেষে ওয়াশিংটনে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন ইতিবাচক হলে আগামী অক্টোবরে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, নতুন কৌশলগত পরিবর্তন

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আপলোড সময় : ০৪:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬