ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক ও আশপাশ থেকে তিনজনের লাশ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২০০ Time View

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশ থেকে এক ব্যক্তির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একুশে হলের পাশের এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে।

রোববার (১২ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওএসইসি) পেছন থেকে এবং ঢাবির অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় পাওয়া যায়নি এবং তারা তিনজনই ‘ভবঘুরে’ হিসেবে চিহ্নিত হয়েছেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের পেছনে এক অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রোববার বেলা ১১টার দিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, লাশ তিনটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, খেলা দেখছিলেন রেললাইনে

ঢামেক ও আশপাশ থেকে তিনজনের লাশ উদ্ধার

আপলোড সময় : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬