ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে পড়েছেন।

এ পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদল পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি মেডিকেল টিম গঠন করেছে। শনিবার (১১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিকেল টিম-১-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল। এই টিমে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ও দক্ষিণ ছাত্রদলের নেতারা সদস্য হিসেবে রয়েছেন।

অন্যদিকে, মেডিকেল টিম-২-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এ. এস. এম. রাকিবুল ইসলাম আকাশ। এ টিমে কেন্দ্রীয় ছাত্রদল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল এবং সাফকো ইউনিভার্স মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন তাজুল ইসলাম

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

আপলোড সময় : ১১:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬