ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’ নিয়ে তদন্ত কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ‘ফাঁস’ হওয়ার ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে।

কমিটির অন্য দুই সদস্য হলেন, উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল ৮ জুলাই চূড়ান্ত করা হয়। ফলাফল ওয়েবপোর্টালে আপলোডের জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এতে আরও বলা হয়, ফল প্রকাশের পূর্বে তা ওয়েবপোর্টালে আপলোড না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল ওই লিংকসমূহে আপলোড করা হয়, যা সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন

প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’ নিয়ে তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬