ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি জানাতে পাউবোর কন্ট্রোল রুম চালু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২০৪ Time View

মৌসুমি অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কন্ট্রোল রুম চালু করেছে।

বুধবার পাউবোর নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক দপ্তরাদেশে জানানো হয়, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঢাকার ৭২ গ্রিন রোডের পানি ভবনের (লেভেল: ২, কক্ষ নং: ২১৪) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে এই কন্ট্রোল রুম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে।

কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত তথ্যাদি প্রদান করা হবে।

কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য ফোন নম্বরগুলো হলো- ০১৩১৮-২৩৪৯৬২, ০১৩১৮-২৩৪৯৬৩, ০১৩২১-১৩৯৫৪২ এবং ০১৭০৯-৬৫৪৭৯১। ই-মেইল ঠিকানা হলো [email protected] এবং [email protected]

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তির ফলাফল অননুমোদিত প্রকাশ: তদন্ত কমিটি গঠন

বন্যা পরিস্থিতি জানাতে পাউবোর কন্ট্রোল রুম চালু

আপলোড সময় : ০৯:৪৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬