ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০২ Time View

ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে।

ফাতেমা তুজ জোহরা তার সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় 'আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমাকে চাকরির আশ্বাস দেন।

ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এর দুই সপ্তাহ পর জানা যায়, তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। সাত মাস পর তিনি স্বামীকেও হারান।

স্বামী ও সন্তান হারিয়ে অসহায় হয়ে পড়া ফাতেমার পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরু থেকেই জিসানের চিকিৎসার দায়িত্বে আছেন বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

আপলোড সময় : ০৫:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬