ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন দণ্ড

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০৩ Time View

গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন। আদালত দণ্ডিতদের অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে এই ঘটনা ঘটে। অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে উজ্জ্বল বিশ্বাস ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এই অপরাধে কল্পনা বিশ্বাস তাকে সম্পূর্ণ সহায়তা করেন।

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রিজিক বৃদ্ধির জন্য ৮টি কার্যকর আমল

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন দণ্ড

আপলোড সময় : ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬