ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শিশুধর্ষণের ঘটনায় আসামির মৃত্যুদণ্ডের রায়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০১ Time View

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৃজনী ত্রিপুরা জানান, রায় ঘোষণার সময় আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রামগড়ে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন এবং পুলিশ অভিযুক্ত মো. শাহিনকে গ্রেপ্তার করে।

সৃজনী ত্রিপুরা মামলার দ্রুত নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “দ্রুততম সময়ের মধ্যে মামলাটির রায় ঘোষণা করায় আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।” অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নড়াইলে ট্রাক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত এক

খাগড়াছড়িতে শিশুধর্ষণের ঘটনায় আসামির মৃত্যুদণ্ডের রায়

আপলোড সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬