ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০১ Time View

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৬ জুলাই) অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল দুই ধাপে নয়, একবারেই বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

সচিবালয়ে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে গঠিত পর্যালোচনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সূত্র জানায়, শুরুতে নতুন পে স্কেল দুই ধাপে কার্যকর করার বিষয়টি বিবেচনায় ছিল। তবে অনলাইন বেতন ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম আইবাসে সমন্বয় জটিলতার আশঙ্কা এবং প্রশাসনিক ব্যয় বাড়ার কারণে সরকার একবারেই নতুন বেতন কাঠামো কার্যকর করার দিকে মনোনিবেশ করছে।

বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি এবং বেতন সমন্বয়ের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকে নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। সবকিছু ঠিক থাকলে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

খাদ্য নিরাপত্তার জন্য সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ জরুরি

সরকারি কর্মকর্তাদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত

আপলোড সময় : ০৪:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬