ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনের এনআইডি জরুরি সেবা বন্ধের নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২৩৩ Time View

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে বড় পরিবর্তন আনলো নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে পরিচালিত জরুরি সেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।

নতুন নির্দেশনায় ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না। শুধু মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন গ্রহণ করা হবে।

এছাড়া, অনলাইনে আবেদন করা সম্ভব হলে সেগুলো হার্ডকপিতে গ্রহণ করা হবে না। বিভিন্ন ক্যাটাগরির নিষ্পত্তির দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। ‘ক-১’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরি নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা, এবং অন্যান্য ক্যাটাগরির জন্য নির্দিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্বে, নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ক-১, ক, খ-১ ও খ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হতো, যেখানে নাগরিকরা দ্রুত সেবা পেতেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ কিনতে ৭ টাকা ১১ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি

নির্বাচন কমিশনের এনআইডি জরুরি সেবা বন্ধের নির্দেশনা

আপলোড সময় : ১২:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬