ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রণী হাউজিংয়ের পাওনা টাকা আদায়ে লিটুর স্ত্রী মৌসুমি আক্তারের দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনাকে রাজনৈতিক বা চাঁদাবাজির ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন প্রধান অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুর স্ত্রী মৌসুমি আক্তার লুবনা। তিনি বলেন, এটি আসলে দীর্ঘদিনের ব্যবসায়িক পাওনা আদায়ের চেষ্টা থেকে উদ্ভূত একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি।

৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লুবনা জানান, লিটু কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি অগ্রণী হাউজিংয়ে ২৯ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু মাত্র ১২ লাখ টাকা ফেরত পেয়েছেন। লুবনার দাবি, লিটু প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার বেশি পাওনা আদায়ের জন্য এমডির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিটুর স্বজন, গ্রেপ্তার আবুল কালাম আজাদের স্ত্রী এবং অগ্রণী হাউজিংয়ের পরিচালক মাহাবুবুর রহমান। মাহাবুবুর রহমান জানান, তিনি ২০১২ সালে ২৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু এক যুগ পরেও কোনো লভ্যাংশ বা মূলধন ফেরত পাননি। তিনি বলেন, ‘আমরা কখনো জোর করে কিছু আদায় করতে চাইনি। আইনগত ও স্বাভাবিক উপায়ে আমাদের পাওনা ফেরত চেয়েছি।’

বক্তারা অগ্রণী হাউজিংয়ের আর্থিক লেনদেনের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত করে ক্ষতিগ্রস্তদের পাওনা অর্থ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে, অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগের সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৩৮ বিচারকের বদলি ও পদোন্নতি

অগ্রণী হাউজিংয়ের পাওনা টাকা আদায়ে লিটুর স্ত্রী মৌসুমি আক্তারের দাবি

আপলোড সময় : ১০:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬