সৌদি আরবে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবক মারা গেছেন। শনিবার (৪ জুলাই) বিকেলে রিয়াদের অলাইয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফট শ্যাফটে কাজ করার সময় অসাবধানতাবশত তারা নিচে পড়ে যান। নিহতদের মধ্যে একজনের নাম জয় আহমদ এবং অন্যজন মোহাম্মদ মোতাহার হোসাইন।
জয় আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে, এবং মোতাহার হোসাইন খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে। তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বলেন, দুর্ঘটনার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে যাতে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
এদিকে, মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অনলাইন ডেক্স 




















