ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে তিন তারকা ফুটবলার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০০ Time View

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে মাঠে নামবে ৫ জুলাই, বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। এই ম্যাচে ব্রাজিলের তিন তারকা ফুটবলারকে হলুদ কার্ড এড়াতে হবে, অন্যথায় তারা কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হতে পারেন।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো, ডিফেন্ডার দানিলো এবং নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যান্তনিও নুসা। তাদের প্রত্যেকেই নিজেদের শেষ ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন।

ব্রাজিল জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলে জয় পায়, যেখানে দানিলো দ্বিতীয়ার্ধের দুই মিনিটে হলুদ কার্ড পান। অন্যদিকে, নুসা আইভরি কোস্টের বিরুদ্ধে প্রথমার্ধের ৪৫ মিনিটে হলুদ কার্ড দেখেন। নরওয়ের জন্য নুসা গুরুত্বপূর্ণ, কারণ তিনি দলের আক্রমণভাগের মূল অস্ত্র।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, দুই ভিন্ন ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়। ২০২৬ বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশগ্রহণ করবে, ফলে নকআউট পর্বে একটি বাড়তি রাউন্ড যুক্ত হয়েছে। ফিফা মনে করছে, এই পরিবর্তনের কারণে ফুটবলারদের নিষেধাজ্ঞার ঝুঁকি বেড়ে যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল শেষে আবার হলুদ কার্ডের হিসাব শুরু হবে। তাই যারা শেষ ৩২-এর ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন, তারা সতর্কবার্তা পেলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানে জানাযায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন

ব্রাজিল-নরওয়ে ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে তিন তারকা ফুটবলার

আপলোড সময় : ১১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬