ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ব্র্যান্ড পরিচয় নিয়ে আন্তর্জাতিক বাজারে টিপসইয়ের প্রবেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২০২ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম টিপসই নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে। ইনোভেস টেকনোলজিসের এই প্রতিষ্ঠানটি লোগোসহ পুরো ব্র্যান্ড ব্যবস্থায় পরিবর্তন এনেছে, যা বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ করা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলীর হাতে প্রতিষ্ঠিত টিপসই বর্তমানে ১০ হাজারেরও বেশি সক্রিয় ডিভাইসের মাধ্যমে ১২০০টির বেশি প্রতিষ্ঠান ও ২ লাখ ৩৮ হাজারের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তানসহ মোট ১১টি দেশে তাদের প্রযুক্তি ব্যবহার করছে।

টিপসইয়ের বিপণন বিভাগের প্রধান অর্ণব সিকদার বলেন, "আমাদের প্রযুক্তি এগিয়েছে, প্ল্যাটফর্মও বড় হয়েছে। নতুন এই পরিচিতি সেই পরিবর্তনকেই তুলে ধরছে।" তিনি জানান, নতুন বাজারে যাওয়া এবং বাংলাদেশে তৈরি প্রযুক্তিকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করানোই তাদের মূল লক্ষ্য।

আগামী কয়েক মাসের মধ্যে টিপসইয়ের সফটওয়্যার প্ল্যাটফর্ম, বায়োমেট্রিক ও প্রবেশ নিয়ন্ত্রণ ডিভাইস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গ্রাহক যোগাযোগমাধ্যম জুড়ে ধাপে ধাপে নতুন ব্র্যান্ড পরিচিতি চালু করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে এনসিপির নেতাদের সমাবেশ

নতুন ব্র্যান্ড পরিচয় নিয়ে আন্তর্জাতিক বাজারে টিপসইয়ের প্রবেশ

আপলোড সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬