পানাম সিটিতে কোরিয়ান প্রতিনিধিদলের সফর: প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ-কোরিয়া সহযোগিতার অঙ্গীকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৩৯০ Time View

সোনারগাঁও, নারায়ণগঞ্জ | ৯ এপ্রিল ২০২৫:
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে। এ সফরে অংশ নেন দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল, যারা ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করেন।

প্রতিনিধিদলটি পানাম সিটিতে পৌঁছালে তাঁদের আন্তরিকভাবে ফুল দিয়ে স্বাগত জানান নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ এবং কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মহোদয় প্রতিনিধিদলকে পানাম সিটির বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা ঘুরিয়ে দেখান এবং স্থাপনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও শিল্পগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের প্রধান পানাম সিটির নান্দনিক কারুকার্য ও স্থাপত্যশৈলী দেখে মুগ্ধতা প্রকাশ করেন এবং একে মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে আরও গভীর সহযোগিতা গড়ে উঠবে।

এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

পানাম সিটিতে কোরিয়ান প্রতিনিধিদলের সফর: প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ-কোরিয়া সহযোগিতার অঙ্গীকার

আপলোড সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫