ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

বেলাবতে মহিলা আওয়ামী লীগের — নরসিংদীর বেলাবতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বেলাব থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শারমিন আক্তার খালেদা বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রামের মো. আব্দুল সাত্তার শেখের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, শারমিন আক্তার খালেদা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি।

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছিল।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বিশেষ অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি শারমিন আক্তার খালেদাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শারমিন আক্তার খালেদার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

বেলাবতে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬