ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুটি — যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতিকালে আমেরিকান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরে ট্যাক্সি করার সময় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় একটি উড়োজাহাজের ডানা অন্যটির ডানায় আঘাত করে। এ ঘটনায় তদন্তের পরিকল্পনা করছে সংস্থাটি।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজ দুটির ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। উভয় উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষের পর বিমান দুটিকে আবার গেটে ফিরিয়ে নেওয়া হয় এবং কারিগরি পরিদর্শনের জন্য সেগুলো চলাচল থেকে সরিয়ে রাখা হয়েছে।

এফএএর ভাষ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ ট্যাক্সি করার সময় ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত করে। ফ্লাইট ৬৩৮-এর গন্তব্য ছিল ডালাস-ফোর্ট ওর্থ এবং ফ্লাইট ২১৫২ যাচ্ছিল শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি অডিও রেকর্ডিংয়ে দুই বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডানায় সংঘর্ষের কথা বলতে শোনা যায়। এ সময় নিয়ন্ত্রকেরা জরুরি সেবা ও অগ্নিনির্বাপণ কর্মীদের প্রস্তুত থাকতে বলেন। পরে উড়োজাহাজ দুটিকে নিজ নিজ গেটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছাকাছি অবস্থিত রেগান ন্যাশনাল বিমানবন্দরটি ওই অঞ্চলের দুটি বিমানবন্দরের মধ্যে তুলনামূলক ছোট। এখান থেকে মূলত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়। হোয়াইট হাউস ও পেন্টাগনের খুব কাছেই বিমানবন্দরটির অবস্থান।

এদিকে, গত বছরের প্রাণঘাতী দুর্ঘটনার পর রেগান বিমানবন্দরের আশপাশে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন বন্ধ রাখা হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, এসব পরীক্ষামূলক ফ্লাইট আবার চালুর পরিকল্পনা রয়েছে। সিবিএস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষের ঘটনা

আপলোড সময় : ১২:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬