ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

এস এম আসলাম ওরফে — ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই আদেশ দেন।

পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে সুইডেন আসলাম অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি। এছাড়া, জিজ্ঞাসাবাদে পাওয়া একটি মোবাইল ফোন নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে বিরোধের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পুলিশের ভাষ্য, ওই বিরোধের কারণে নিহত নঈম আহমেদ টিটন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

হত্যাকাণ্ডের সঙ্গে এ বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। এছাড়া, সুইডেন আসলামের বিরুদ্ধে অপরাধজগতের একটি নেটওয়ার্ক পরিচালনা এবং অতীতের একাধিক হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগের বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। তেজগাঁও থানার আরেকটি হত্যা মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

আপলোড সময় : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬