ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক অবরোধ, উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিরোধ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক — চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে শিক্ষার্থীরা কাপ্তাই সড়ক অবরোধ করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট ধরে এ ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে এ কর্মসূচির ঘোষণা দেন। কাপ্তাই সড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। অনেক যাত্রীকে হেঁটে আন্দোলন এলাকা অতিক্রম করতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থী মোতাহের হোসেন জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে কর্মসূচি দীর্ঘস্থায়ী করা হয়নি। তবে তিনি সতর্ক করে বলেন, শিগগিরই দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এর আগে, একই দাবিতে বৃহস্পতিবার নগরের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে বুধবার রাতে শিক্ষার্থীদের এক সভা থেকে বৃহস্পতিবার পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে পরদিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের শাটডাউনের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হয়। তবে উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের সমাধান হয়নি। নতুন করে শাটডাউন ও সড়ক অবরোধের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২০২৭ সাল থেকে এক কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে সরকার: ডা. জুবাইদা রহমান

চুয়েট শিক্ষার্থীদের কাপ্তাই সড়ক অবরোধ, উপাচার্য নিয়োগ নিয়ে চলমান বিরোধ

আপলোড সময় : ০৫:৩৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬