ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক — ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাশিদুল হাসান রাজনকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে আটক করা হয়।

রাশিদুল হাসান প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন। তিনি সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশিদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয় এবং রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক রাশিদুল হাসান দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অভিযান চালায় পুলিশ। এ সময় রোগী দেখা অবস্থায় তাকে আটক করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিতেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’

তিনি আরও জানান, ‘অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।’

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিয়ে আলোচনা করছেন। তবে চিকিৎসকের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনার পর সাঁথিয়া পৌর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে।

এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখার ক্ষেত্রে নতুন একটি বিতর্কের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে আরও তদন্ত চালানোর কথা জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বাস ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা

সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেফতার

আপলোড সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬