ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস — আগামীকাল ২১ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

দিবসের কর্মসূচির শুরু হবে ফজরের নামাজের পর দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে তিন বাহিনীর প্রধানরাও শ্রদ্ধা নিবেদন করবেন।

এ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত হবে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া দেশের বিভিন্ন সেনানিবাস ও নৌঘাঁটিতে নানা কর্মসূচি পালন করা হবে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজ বেলা ২টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস পালিত হবে

আপলোড সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬