ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে — মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর পরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি চীনের আদলে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কারণে বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকেও এই উদ্যোগের আওতায় ঢেলে সাজানো হবে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে কর্মরত। বিদেশে যাওয়ার আগে তারা টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ গ্রহণ করলে আরও বেশি আয় করতে পারবেন। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তৃতীয় ভাষা শিক্ষার বিকল্প নেই।

প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সারাদেশে আর একটি জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ও থাকবে না। এ লক্ষ্যে সরকার নতুন প্রকল্প গ্রহণ করছে।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উল্লাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ০৮:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬