ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে সফলভাবে সম্পন্ন হলো ১ম জাতীয় অ্যারো-ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

লালমনিরহাটে সফলভাবে সম্পন্ন হলো — অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি)-এর লালমনিরহাট ক্যাম্পাসে আজ ১ম জাতীয় অ্যারো-ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬ (NAGC-2026) সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সমাপনী অনুষ্ঠানে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যবৃন্দ, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা অনুষ্ঠানে যোগ দেন।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিক্স ও স্পেস প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা, তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশ করা এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করা। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন।

সমাপনী দিনের শুরুতে এএইউবি-এর ভাইস চ্যান্সেলর বলেন, “জাতীয় অ্যারো-ইনোভেশন প্রতিযোগিতার প্রথম আয়োজনেরই দেশের বিভিন্ন স্থান থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে, বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ ও অপার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়; বরং তরুণ মেধাকে খুঁজে বের করা এবং তাদের ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করা।”

প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে এবং জাতীয় প্রয়োজনকে সামনে রেখে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে।” তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৭টি বিশ্ববিদ্যালয়সহ মোট ৭৫টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারীদের মধ্যে Rotorcraft বিভাগে ১৬টি দলের ৬৯ জন, Fixed Wing বিভাগে ১৭টি দলের ৬০ জন, Soccer Bot বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং Space Robotics বিভাগে ৮টি দলের ৫০ জন প্রতিযোগী ছিলেন।

বিভিন্ন বিভাগে বিজয়ীদের ফলাফল হলো— Rotorcraft: প্রথম স্থান অর্জন করে ইস্টার্ন সিটি স্কুল অ্যান্ড কলেজের ‘ইস্টার্ন এক্সপ্লোরার্স’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম ড্রোনার্স’। Fixed Wing: প্রথম স্থান অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রয়্যাল ফ্লাই’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যারো ভেঞ্চার’।

Soccer Bot বিভাগে প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং দ্বিতীয় স্থান অর্জন করে পিসগা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। Space Robotics বিভাগে প্রথম স্থান অর্জন করে ব্রিল ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’। দ্বিতীয় স্থান অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম রম্যপুত্র’।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন এবং অংশগ্রহণকারী সব দলকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান।

দুই দিনের এ আয়োজনের মধ্য দিয়ে NAGC-2026 শুধু একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তি নিয়ে কাজ করার একটি জাতীয় মিলনমেলায় রূপ নিয়েছে। AAUB আশা করে, এ প্রতিযোগিতা থেকে উঠে আসা মেধা ও উদ্ভাবনী ধারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, শিক্ষণ ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে ১ম জাতীয় অ্যারো-ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

লালমনিরহাটে সফলভাবে সম্পন্ন হলো ১ম জাতীয় অ্যারো-ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬

আপলোড সময় : ০৮:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬