ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ বছর পর দখলমুক্ত হলো সাতক্ষীরার জেলেখালি খাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

৩২ বছর পর দখলমুক্ত — দীর্ঘ ৩২ বছর পর অবশেষে দখলমুক্ত ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি সরকারি খাল। প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন প্রভাবশালী মহলের দখলে থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

দখলের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় কৃষিজমি ও জনজীবন হুমকির মুখে পড়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামবাসী ও কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস-বিফরআরএল খালটি পুনঃখননের উদ্যোগ নেয়। জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে সুইডেন দূতাবাসের অর্থায়নে খালটির পুনঃখনন কাজ সম্পন্ন হয়।

তবে পুনঃখননের পরপরই ইসাক আলী পাড়ের নেতৃত্বে একটি পক্ষ খালটির একাংশ পুনরায় অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে। এতে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেয়। এই সমস্যা সমাধানে স্থানীয়রা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর উপজেলায় বিএনপির সংসদ সদস্য প্রার্থী ড. মনিরুজ্জামানের শরণাপন্ন হন।

তিনি খালটি দখলমুক্ত করতে স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. মনিরুজ্জামান খালটি দখলমুক্ত ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।

এ সময় ড. মনিরুজ্জামান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলাতেও পর্যায়ক্রমে খালগুলো দখলমুক্ত করা হবে। জেলেখালি খাল এখন থেকে সকলের জন্য উন্মুক্ত থাকবে। সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়, এর স্বাভাবিক প্রবাহ ও জনসাধারণের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব।"

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, সদস্য সচিব অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সামিউল ইমাম আযম মনির, গাজী আল ইমরানসহ স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের জনদাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। এলাকাবাসী আশা করছেন, খালটি উন্মুক্ত থাকায় পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই খালটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ায় এবং আইনগত প্রতিবন্ধকতা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়ায় দখলদার ইসাক আলী পাড়কেও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

৩২ বছর পর দখলমুক্ত হলো সাতক্ষীরার জেলেখালি খাল

আপলোড সময় : ০৪:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬