ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

মির্জাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে — টাঙ্গাইলের মির্জাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য দেন।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার প্রমুখ বক্তৃতা করেন।

কর্মশালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগী পরিবারের তথ্য যাচাই-বাছাই, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং তথ্যসংগ্রহকারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরেন। তারা সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়।

এ প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যাশা করা হচ্ছে, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ আরও সুশৃঙ্খল ও নির্ভুল হবে এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সহজতর হবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে উপকারভোগী পরিবারগুলো সঠিকভাবে চিহ্নিত হবে এবং তাদের প্রয়োজনীয় সেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

মির্জাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

আপলোড সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬