ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ পৌরসভার নতুন হাটে কাদার দুর্ভোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২৩ Time View

ঝিনাইদহ পৌরসভার নতুন হাটে বৃষ্টির পর কাদায় একাকার হয়ে যায় পুরো এলাকা। হাটের ভেতরে এবং চলাচলের রাস্তা থেকে শুরু করে অধিকাংশ জায়গায় জমে থাকে কাদা ও পানি, যা ক্রেতা-বিক্রেতাদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে কাদা জমে যায়, ফলে চলাচল করা কঠিন হয়ে পড়ে। কোথাও পানি জমে আছে, আবার কোথাও কাদায় তৈরি হয়েছে যানবাহনের চাকার গভীর দাগ। ক্রেতাদের কাদা মাড়িয়ে কেনাকাটা করতে হচ্ছে, যা ব্যবসায়ীদের জন্যও বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাটে আসা আরাপপুর এলাকার ক্রেতা রফিকুল ইসলাম জানান, বৃষ্টি হলেই হাটের এমন অবস্থা হয়ে যায়। কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে তার কাপড় ও জুতা নষ্ট হয়ে যায় এবং পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে।

সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন। বৃষ্টির সময় পুরো হাট কাদায় ভরে যায়, যা মালামাল নিয়ে আসা-যাওয়া করতে খুব কষ্টকর করে তোলে। কাদার কারণে ক্রেতারাও দোকানে আসতে চান না, ফলে বিক্রি কমে যায়। তিনি পৌরসভাকে বারবার বিষয়টি জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন।

পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন বলেন, নারী ও বয়স্ক মানুষের জন্য এই হাটে চলাচল করা খুবই কষ্টকর। কোথাও শুকনো জায়গা পাওয়া যায় না। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করা।

মাছ বিক্রেতা মনির হোসেন জানান, বৃষ্টির সময় দোকানের সামনে কাদা জমে থাকে, যা ক্রেতাদের আসতে বাধা দেয়। তিনি দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং হাটের রাস্তাগুলো পাকা করার পাশাপাশি পানি বের হওয়ার ব্যবস্থা করার দাবি জানান।

এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কার করার জন্য তারা আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করেছেন। ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়েছে এবং আগামী সপ্তাহেই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা এবং ক্রেতারা দ্রুত সংস্কারের জন্য পৌরসভা কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় আছেন। তারা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে হাটের চলাচল ব্যবস্থা উন্নত হবে এবং তাদের দুর্ভোগ কমবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে স্টোরি সম্পাদনার নতুন সুবিধা, ১৫ মিনিটের সময়সীমা

ঝিনাইদহ পৌরসভার নতুন হাটে কাদার দুর্ভোগ

আপলোড সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬