ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নাম বদলের দাবিতে ছাত্রলীগের ব্যানার টানানো

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নাম বদলের — গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৫টার দিকে কয়েকশ ছাত্রলীগের নেতাকর্মী মোটরসাইকেলযোগে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন এবং মারধরের হুমকি প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।

নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে সেখানে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন।

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা ব্যানার টানিয়ে স্থান ত্যাগ করার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। আমরা শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।”

তিনি আরও জানান, “সংশ্লিষ্টদের ডিসির সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে বলেছি। বিষয়টি একটি জাতীয় ইস্যু হওয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর ছেড়ে দিচ্ছি। প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবেই কাজ করব।”

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

এদিকে, ছাত্রলীগের এই কার্যক্রমের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, প্রশাসন যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর স্থানীয় প্রশাসনও বিষয়টি নজরদারিতে রেখেছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ার সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী দোসরমুক্ত করতে তালা ঝুলিয়ে দিল বিএনপি

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নাম বদলের দাবিতে ছাত্রলীগের ব্যানার টানানো

আপলোড সময় : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬