ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহ্বান — শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। সাক্ষাৎকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। সরকার শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে কাজ করছে।

তিনি বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার চায়, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক। এ সময় তিনি শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান। প্রধানমন্ত্রী এই ধরনের সচেতনতা গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন দুদকের

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬