ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরিমাপ করা যায় না; বরং দেশের বিশাল তরুণ জনশক্তির উন্নয়নই প্রকৃত উন্নয়নের সূচক। তিনি নবীনদের দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, সরকার তরুণদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের হাতে সময়মতো নতুন বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারা দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী কারিগরি ও ভোকেশনাল শিক্ষার ওপর সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে জানান, কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এসব উদ্যোগ দেশের যুবকদের কর্মমুখী করে তুলবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

আপলোড সময় : ১১:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬