ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ — শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রধানমন্ত্রী মঙ্গলবার ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তারা একদিন বড় হয়ে বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই তারা যাবেন, নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো- কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। তিনি শিক্ষার্থীদের বলেন, একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশের ইতিহাস সম্পর্কে জানার তাগিদ দেন।

প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে এবং আর্ট-কালচারও শিখতে হবে। শিক্ষার্থীদের দেশের ইতিহাস এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে জানতে হবে।

তিনি উল্লেখ করেন, শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা সরকারের

শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১১:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬