বগুড়ার সান্তাহার প্রেসক্লাবকে আওয়ামী — বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের কতিপয় দোসর সাংবাদিকদের বিতারিত করতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাব কার্যালয়ের মূল ফটকে বিক্ষুব্ধ এসব নেতারা তালা ঝুলিয়ে দিয়ে মিছিল করেন।
এসময় তারা ওই সব সাংবাদিকদের উদ্দেশ্য করে ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’ স্লোগানও দেন। সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, ‘প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী দোসর। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘কতিপয় এসব দোসর সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন না করে আমাদের দলীয় লোকজনের নাম ভাঙিয়ে কর্মকাণ্ড পরিচালনার কারণে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে।’ বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, ‘ওই সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মাহফুজুল হক টিকন আরও বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে, তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে প্রেসক্লাবে শুধু তালা দেওয়ায় শেষ নয়; আরও কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামের ফোন বন্ধ পাওয়া গেছে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ফোন রিসিভ করেননি।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, ‘শুনেছি বুধবার সন্ধ্যায় তাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য একটি বিক্ষোভ মিছিল করবে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। তবে, আমরাও চাই প্রেসক্লাবটি আওয়ামী দোসরমুক্ত থাকুক।’
এ ঘটনার পর সান্তাহার প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের সংঘাত সাংবাদিকতার স্বাধীনতা ও সঠিক তথ্য পরিবেশনকে বাধাগ্রস্ত করতে পারে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে সান্তাহার প্রেসক্লাবের কার্যক্রমে প্রভাব পড়তে পারে এবং সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে। তারা আশা করছেন, বিষয়টি দ্রুত সমাধান হবে এবং সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
এদিকে, বিএনপির এই পদক্ষেপের পর আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে পারেন। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
অনলাইন ডেক্স 






















