ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বব্যাংক থেকে ৯৫ কোটি ডলারের নতুন অর্থায়ন অনুমোদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিশ্বব্যাংক থেকে ৯৫ কোটি — বাংলাদেশের 'রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি) বাস্তবায়নে বিশ্বব্যাংক অতিরিক্ত ৯৫ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। এই অর্থায়ন ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করতে সহায়তা করবে।

গত ১৫ নভেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম উভয় প্রতিষ্ঠানের পক্ষে অর্থায়ন চুক্তিতে স্বাক্ষর করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির জন্য শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি প্রয়োজন মেটাতে মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার পরে জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়। নতুন অর্থায়নের মাধ্যমে এই ঘাটতি পূরণ হবে।

২০২৫ সালে শুরু হওয়া প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য নগর এলাকার মৌলিক সেবার মান উন্নয়ন, পৌর প্রশাসনে সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা।

এছাড়া, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আদায় বাড়ানো এবং প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর সক্ষমতা বৃদ্ধি করাও এর অন্যতম উদ্দেশ্য।

নতুন অনুমোদিত ৯৫ কোটি ডলারের মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলার আসবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) 'স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন' থেকে। এই ঋণের বিপরীতে কোনো সুদ, সার্ভিস চার্জ বা কমিটমেন্ট ফি দিতে হবে না। ঋণ পরিশোধের মেয়াদ ১২ বছর, যার মধ্যে ছয় বছর গ্রেস পিরিয়ড রয়েছে।

অবশিষ্ট ৩০ লাখ ডলার আসবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। এ অংশের ঋণের সুদের হার ১ দশমিক ৫ শতাংশ এবং পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

ইআরডি জানায়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির অব্যাহত সহায়তা বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রতিফলন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বীমা গ্রাহকদের দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, 'বীমা কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে তাদের জমি বিক্রি করে বীমাকারীদের দাবি পরিশোধ করার জন্য।'

অর্থমন্ত্রী আরও বলেন, 'যেসব কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংসদে আইন এনে এসব কোম্পানির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি জানান, 'এ পর্যন্ত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মাধ্যমে সমস্যাগ্রস্ত আটটি কোম্পানির মোট ২২ হাজার ৩০ জন বীমাগ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।'

অর্থমন্ত্রী বলেন, 'এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে দাবি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।

গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড।

এছাড়া, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে ১১৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দণ্ডপ্রাপ্ত অপরাধীকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে ৯৫ কোটি ডলারের নতুন অর্থায়ন অনুমোদন

আপলোড সময় : ০৬:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬