ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০০ Time View

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় — শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার (১৬ নভেম্বর) স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। বিনিয়োগকারীরা এখন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকে নজর রাখছেন।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে নেমে আসে। দিনের লেনদেনের একপর্যায়ে এটি ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। একই সময়ে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলার, মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বৃদ্ধির প্রত্যাশা—এই তিনটি কারণে স্বর্ণের বাজার চাপের মধ্যে রয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী।

এদিকে, মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের দর বাড়ার ফলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা স্বর্ণের দামে পতনের পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করছে। কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়, কারণ তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়।

এদিকে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে একটি গবেষণা। এতে বলা হয়েছে, উচ্চমূল্যের কারণে গয়না খাতে রুপার চাহিদা কমছে এবং সৌরবিদ্যুৎ খাতেও রুপার ব্যবহার কমতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্ট হয়েছে।

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

এছাড়া, ভ্যাটসহ বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন দুই থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, থানার নাম পরিবর্তন

সুদের হার বৃদ্ধির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে

আপলোড সময় : ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬